জেলার খবর

বন্যার্তদের পাশে দাড়ালেন গাইবান্ধার মানবিক পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম

বন্যার্তদের পাশে দাড়ালেন গাইবান্ধার মানবিক পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম

 

মোঃ রিপন হাসান,গাইবান্ধাঃ

গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার বালাসি ঘাটে বন্যায় প্লাবিত এলাকা পরিদর্শন করলেন বাংলাদেশ পুলিশের আইকন ও গাইবান্ধার মানবিক পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলাম। এই করোনা কালীন সময়ে বন্যার্ত মানুষের খোঁজ খবর নেয়া ছাড়াও তারা যেন নিরাপত্তার মধ্যে চলাফেরা করতে পারে সে ব্যাপারে পদক্ষেপ নিয়েছেন পুলিশ সুপার মহোদয়। এর পাশাপাশি তাদের ত্রানের ব্যবস্থা করা হচ্ছে বলে বন্যার্তদের মাঝে আশ্বাস দেন।

বন্যায় প্লাবিত এলাকার বাধ ও মানুষের নিরাপত্তা দিতে পুলিশের টহলও জোরদার করেছেন পুলিশ সুপার মহোদয়।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker