চান্দিনা

চান্দিনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আলোচনা সভা ও ইফতার মাহফিল

 

 

চান্দিনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আলোচনা সভা ও ইফতার মাহফিল

 

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার আয়োজনে আলেম-ওলামা, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সাংবাদিক ও পেশাজীবীদের সম্মানে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

শনিবার (১৯ মে) বিকালে চান্দিনা পশ্চিম বাজারে সংগঠনটির উপজেলা শাখা কার্যালয়ে ওই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা শাখা সভাপতি মাওলানা মারুফ হোসাইন সভাপতিত্ত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারী মাওলানা নুর হোসাইন। 

 

উপজেলা শাখা সেক্রেটারী মুফতী ইসমাইল হোসাইন কাসেমীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার সহসভাপতি মাওলানা আবুল কালাম কাসেমী, যুগ্ন সম্পাদক মাওলানা জামাল হোসাইন, বাড়েরা ইউনিয়ন সভাপতি মাও. আবু তাহের প্রমুখ। 

এসময় উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন চান্দিনা উপজেরা শাখার আহ্বায়ক হাফেজ মিজানুর রহমান, যুগ্ন আহ্বায়ক এম. সাইফুল ইসলাম সরকার, মাও. জোবায়ের খান ফরাজী, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কুমিল্লা উত্তর জেলা শাখার সাংগ্যঠনিক সম্পাদক এইচ.এম রাশেদুল ইসলাম, চান্দিনা উপজেলা শাখার সভাপতি জি.এম সাইফুল ইসলাম, সেক্রেটারী মেহেদী হাসান সহ অন্যান্য দায়ীত্বশীলগন। 

 

অনুষ্ঠানে চান্দিনা উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত আলেম ওলামা শিক্ষাবিদ রাজনীতিবিদ সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবীগণ অংশগ্রহণ করেন।

আলোচনা শেষে বিশ্ব মুসলিম উম্মাহ্, দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

 

 

    

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker