আন্তর্জাতিকজাতীয়
দুর্নীতিটা রূপপুর পারমাণবিক কেন্দ্রের সাথে সরাসরি জড়িত নয়, ঘটনাটা রূপপুর”গ্রীন সিটি “প্রকল্পের সাথে জড়িত।

দুর্নীতিটা রূপপুর পারমাণবিক কেন্দ্রের সাথে সরাসরি জড়িত নয়, ঘটনাটা রূপপুর”গ্রীন সিটি “প্রকল্পের সাথে জড়িত।
মাননীয় প্রধানমন্রীর প্রতি দৃষ্টি আকর্ষন ও শ্রদ্ধা রেখে, গনপূর্ত মন্রনালয় তদন্ত কমিটি সঠিক তদন্তের মাধ্যমে বিষয়টি সঠিক ব্যবস্হা নেওয়ার জন্য দৃষ্টি আকর্ষন করতে সু মর্জি কামনা করছি।
পেপার পত্রিকায় আসছে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে ” বালিশ কেলেঙ্কারি ” বা ক্রয়ে দুর্নীতি। আসলে এই দুর্নীতি টা রূপপুর পারমাণবিক কেন্দ্রের সাথে সরাসরি জড়িত নয়, ঘটনাটা রূপপুর ” গ্রীন সিটি ” প্রকল্পের সাথে জড়িত। বাংলাদেশ-রাশিয়া দ্বিপাক্ষিক চুক্তির শর্ত অনুযায়ী প্রকল্প বাস্তবায়নের মোট ব্যয়ের ৯০% বহন করবে রাশিয়া সরকার আর বাংলাদেশ বহন করবে ১০% . এখানে উল্লেখ করা দরকার রাশিয়া অর্থায়ন করবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠায় আর বাংলাদেশ অর্থায়ন করবে অবকাঠামো উন্নয়নে। যেখানে দুর্নীতির কথা বলা হয়েছে বা হচ্ছে সেই প্রকল্পটি হলো ” গ্রীন সিটি ” অবকাঠামো উন্নয়ন প্রকল্প , প্রকল্পটি মূল বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে অবস্থিত আর এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে ছিল এবং আছে গণপূর্ত মন্ত্রণালয়। গ্রীন সিটি প্রকল্প নিয়ে আরো সমস্যা আছে যা তদন্ত করলে বেরিয়ে আসবে। গণপূর্ত মন্ত্রণালয়ের তদন্ত কমিটি সমর্থন করিনা , কেন তা বলার দরকার নেই , এটা সবাই বোঝে।
মনে করি, দেশে দুর্নীতি বিরোধী নতুন আইন দরকার আর এই আইনে যাবৎজীবন কারাদণ্ড সহ মৃত্যুদণ্ডের বিধান থাকতে হবে।
সফিকুল ইসলাম
প্রতিষ্ঠাতা সভাপতি
রাশিয়া আওয়ামী লীগ





