জাতীয়
নিজেই খাবার খেতে পারছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী ভালো আছেন

নিজেই খাবার খেতে পারছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী ভালো আছেন
কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী আগের চেয়ে ভালো আছেন।তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।তিনি নিজে খাবার খেতে পারছেন।
বুধবার গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো.ফরহাদ এ তথ্য জানান। তিনি বলেন, ‘স্যার আগের চেয়ে ভালো বোধ করছেন।এখন অনেকটা ভালোই আছেন।’
মঙ্গলবার গণস্বাস্থ্য কেন্দ্রের ফেসবুক পেজে জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা সম্পর্কে জানানো হয়। সেখানে গণস্বাস্থ্য নগর হাসপাতালের চিকিৎসক অধ্যাপক মামুন মুস্তাফির বরাত দিয়ে বলা হয়, জাফরুল্লাহ চৌধুরীর কোভিড এবং গুরুতর নিউমোনিয়ার সংক্রমণ চিকিৱসায় একটি অনলাইন মেডিকেল বোর্ড গঠিত হয়। সেখানে দেশ ও বিদেশের বিভিন্ন চিকিৎসক অংশ নেন। তার সার্বিক অবস্থা স্থিতিশীল এবং অক্সিজেন গ্রহণের মাত্রা আর অবনতি হয়নি। তিনি আগের চেয়ে ভালো বোধ করছেন এবং আলহামদুলিল্লাহ নিজে থেকে খাবার গ্রহণ করছেন।
জাফরুল্লাহ চৌধুরীর নিয়মিত ডায়ালাইসিস এবং ফিজিওথেরাপি চলছে বলেও জানানো হয় ফেসবুকে।
২৫ মে করোনা সংক্রমণ ধরা পড়ে জাফরুল্লাহ চৌধুরীর।প্রথমে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের মাধ্যমে নমুনা পরীক্ষা করা হয়, পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।৭৯ বছর বয়স্ক এই মুক্তিযোদ্ধা চিকিৎসক ২৯ মে থেকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাঁর স্ত্রী এবং ছেলেও করোনায় সংক্রমিত।





