অপরাধজাতীয়

শ্বাসরূদ্ধকর অভিযানে অপহৃত শিশু উদ্ধার:

শ্বাসরূদ্ধকর অভিযানে অপহৃত শিশু উদ্ধার:

একটি শ্বাসরুদ্ধকর অভিযানের সমাপ্তি। অবশেষে সফলতা। বাড্ডা সাতারকুল একটি গ্যারেজের রিক্সা চালাতো জাহিদ(২০) ও আঃ জলিল(১৯)। সে সুবাদে রিক্সা গ্যারেজ মালিকের সাথে পারিবারিক সম্পর্ক ছিলো তাদের। এরই সুযোগে তারা উভয়ে গ্যারেজ মালিকের ৭ বৎসরের ছোট মেয়ে সামিয়াকে ২০/৫/২০২০ তারিখ বিকাল ০৩:০০ টার সময় অপহরন করে ৫ লক্ষ টাকা মুক্তিপন দাবী করতে থাকে। ভিকটিম পরিবার থানা পুলিশকে অবহিত করার সঙ্গে সঙ্গে টীম বাড্ডার শ্বাসরুদ্ধকর অভিযান শুরু হয়। অবশেষে মোবাইল প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বর্নিত ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। একই সাথে উভয় আসামীকে গ্রেফতার করা হয়। আসামীদের হেফাজত থেকে একটি ধারালো চাকু, রশি ও স্কচটেপ উদ্ধার করা হয়। অভিযানের একপর্যায়ে আসামীরা ভিকটিমের পরিবারকে জানিয়েছিলো তারা মেয়েটিকে হত্যা করে ফেলেছে। এক পর্যায়ে আমরা অত্যন্ত মর্মাহত হই। টীম বাড্ডার সদস্যদের চৌকশ অভিযানের ফলে হয়তো বেঁচে গেলো একটি নিস্পাপ প্রান। হয়তো ঘটতে চলেছিলো বড় একটি লোমহর্ষক ঘটনা। আন্তরিক ধন্যবাদ এডিসি(বাড্ডা জোন) স্যার ও ডিসিগুলশান বিভাগ মহোদয়ের প্রতি।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker