চান্দিনা

চান্দিনার হারংয়ে যুবলীগ নেতার উদ্যোগে ঈদ উপহার প্রদান

চান্দিনার হারংয়ে যুবলীগ নেতার উদ্যোগে ঈদ উপহার প্রদান

চান্দিনা পৌর যুবলীগ নেতা ফিরোজ আহমেদ সরকার এর উদ্যোগে চান্দিনা পৌরসভার ২নং ওয়ার্ড উত্তর হারংয়ে ১শত ৪৫টি পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে বাড়ি বাড়ি. গিয়ে ওই উপহার সামগ্রী তুলে দেন ফিরোজ আহমেদ সরকার ও তার কর্মীরা। উপহার সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিলো- সেমাই, চিনি, দুধ, কিসমিস, নুডলস ও ভার্মা চিলি ইত্যাদি।

 

এসময় উপস্থিত ছিলেন- চান্দিনা পৌর যুবলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক আবু মুসা জনি, ২নং ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক সামিউল হাসান চৌধুরী মাহিন, মোজাম্মেল সরকার, জসিমউদদীন সরকার, সারওয়ার, শাহজালাল, সাইদুল প্রমুখ। উল্লেখ্য চান্দিনা পৌর যুবলীগ নেতা ফিরোজ আহমেদ সরকার এর আগেও দুই শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ করেন।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker