চান্দিনা

চান্দিনার নতুন ইউএনও বিভীষণ কান্তি দাশ

চান্দিনার নতুন ইউএনও বিভীষণ কান্তি দাশ

কুমিল্লার চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন বিভীষণ কান্তি দাশ।

 

রবিবার (১৬ আগস্ট) সকালের দিকে আনুষ্ঠানিকভাবে চান্দিনা উপজেলার সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ এর কাছ থেকে দায়িত্বভার গ্রহণের মধ্য দিয়ে তিনি তাঁর কার্যকাল শুরু করেন।

 

চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের আগে তিনি খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার সহকারি (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও এক কন্যা সন্তানের জনক।

 

প্রসঙ্গত, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত থাকা অবস্থায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সামাজিক সুশাসন প্রতিষ্ঠায় বিভিন্ন সূচকে অগ্রগতি অর্জনের স্বীকৃতি হিসাবে জেলা পর্যায়ে শুদ্ধাচার পুরস্কারে ভূষিত করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসন।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker