আন্তর্জাতিক

লাশের সারি দেখতে দেখতে নিজেও শীর্ষ এক চিকিৎসক আত্মহত্যা

কোভিড-১৯ ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রায় অর্ধলাখ মানুষের মৃত্যু হয়েছে করোনায়। রোজ মৃত্যুর মিছিলে যোগ হচ্ছেন শয়ে শয়ে মার্কিনি। লাশের সারি দেখতে দেখতে নিজেও করোনায় আক্রান্ত হওয়া দেশটির শীর্ষ এক চিকিৎসক আত্মহত্যা করেছেন।

ওই ডাক্তারের নাম লরনা ব্রিন। তিনি করোনা মোকাবেলায় সামনের সারিতে থেকে চিকিৎসা দিচ্ছিলেন। এই চিকিৎসক করোনা আক্রান্তদের চিকিৎসা করতে গিয়ে নিজেও কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছিলেন। এর পর সুস্থ হয়ে আবার নেমে পড়েছিলেন করোনা মোকাবেলায়। মৃত্যু দেখতে দেখতে শেষ পর্যন্ত নিজেই আত্মহত্যা করে বসেন।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker