আন্তর্জাতিকজাতীয়জেলার খবর

কুমিল্লায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৬, সুস্থ্য ২

আলিফ মাহমুদ কায়সার

কুমিল্লায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৬, সুস্থ্য ২

আলিফ মাহমুদ কায়সার

কুমিল্লা প্রতিনিধি ঃকুমিল্লায় নতুন করে করোনা ভাইরাস ২ জন আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৪৬ জন। নতুন আক্রান্তের ২ জন লাকসাম উপজেলার। এর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে এবং তিতাস উপজেলার ২ জন করোনায় আক্রান্ত রোগী সুস্থ্য হয়েছে।

এ পর্যন্ত ১ হাজার ১৪৯ জন করোনায় সন্দেহভাজ ব্যাক্তির নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, ৯৭২ জনের রির্পোট এসেছে। এর মধ্যে ৪৬ জনের ফলাফল পজেটিভ পাওয়া গেছে। রির্পোটে ৭৩৩ জনের ফলাফল নেগেটিভ এসেছে।

জেলায় এ পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকা লোকের সংখ্যা ছিলো ৫ হাজার ২৬৯ জন। ইতোমধ্যে ৪ হাজার ১৭ জন মুক্তি সনদ পেয়েছে। বর্তমানে ১ হাজার ২৫৩ জন কোয়ারেন্টাইনে রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, সিভিল সার্জন ডা. মোঃ নিয়াতুজ্জামান।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker