আন্তর্জাতিকজাতীয়

ডিএমপির কনস্টবল জসিমের মৃত্যুতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক প্রকাশ

ডিএমপির কনস্টবল জসিমের মৃত্যুতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক প্রকাশ

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শাহাদাতবরণকারী ডিএমপির কনস্টবল মোঃ জসিম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

 

বুধবার সন্ধ্যায় এক শোকবার্তায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহাদাতবরণকারী পুলিশ সদস্যের আত্মার শান্তি কামনা করেন এবং মরহুমের শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা জানান।

 

পুলিশ সদর দপ্তরের এসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল (এআইজি-মিডিয়া) মো: সোহেল রানা ডিএমপি নিউজকে জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) মহোদয়কে একটি শোকবার্তা প্রেরণ করেন।

 

শোক বার্তায় মাননীয় প্রধানমন্ত্রী ডিএমপির পুলিশ সদস্য মোঃ জসিম উদ্দিনের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান। শোকবার্তায় মাননীয় প্রধানমন্ত্রী মরহুম পুলিশ সদস্যের আত্মার চিরশান্তির জন্য প্রার্থনা করেন।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker