চান্দিনা

চান্দিনার ছায়কোটে আওয়ামীলীগ নেতা মনু মিয়ার পক্ষ থেকে শতাধিক হত দরিদ্রের মাঝে ত্রাণ বিতরণ

চান্দিনার ছায়কোটে আওয়ামীলীগ নেতা মনু মিয়ার পক্ষ থেকে শতাধিক হত দরিদ্রের মাঝে ত্রাণ বিতরণ

চান্দিনা পৌরসভার ছায়কোটে আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট সমাজ সেবক কারাবন্দী হাজী মো. মনু মিয়ার পক্ষ থেকে ওই গ্রামের শতাধিক হতদরিদ্র, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। সোমবার (৬ এপ্রিল) সকালে ওই ত্রাণ বিতরণ করেন হাজী মো. মনু মিয়ার ছেলে মো. মিজানুর রহমান। ত্রাণ সামগ্রীর প্রতিটি প্যাকেটে চাল, ডাল, পেয়াজ, লবণ, তৈল ইত্যাদি সামগ্রী রয়েছে।

 

বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মো. আবু মুছা, মো. আবুল হোসেন, আব্দুর রাজ্জাক, মধু মিয়া, দুলাল হোসেন, মনির হোসেন, আমির হোসেন, সাদ্দাম হোসেন, সোহেল হোসেন, দুলাল, আরিফ প্রমুখ।

 

উল্লেখ্য আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট সমাজ সেবক কারাবন্দী হাজী মো. মনু মিয়া স্থানীয় মসজিদ কমিটির সভাপতি। মসজিদের জন্য একটি গাছ কাটাকে কেন্দ্র করে দায়েরকৃত মামলায় তিনি বর্তমানে কুমিল্লা জেল হাজতে রয়েছেন। ওই মামলায় তার ছেলে ছাত্রলীগ নেতা ও কুমিল্লা আইন কলেজের ছাত্র মো. ইকবাল হোসেনকেও আসামী করা হয়।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker