চান্দিনা
চান্দিনায় আবদুল জলিল সরকার ট্রাস্টের উদ্যোগে পিপিই বিতরণ

চান্দিনায় আবদুল জলিল সরকার ট্রাস্টের উদ্যোগে পিপিই বিতরণ

চান্দিনায় মরহুম আবদুল জলিল সরকার ট্রাস্ট এর উদ্যোগে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) বিতরণ করা হয়। রোববার (৫ এপ্রিল) বিকালে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০টি, চান্দিনা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ১০টি, চান্দিনা থানা পুলিশকে ১০টি পিপিই প্রদান করেন প্রধান অতিথি চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম।

পিপিই গ্রহণ করেন- চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নেহাশীষ দাশ, চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল হক, চান্দিনা থানার অফিসার ইন-চার্জ মো. আবুল ফয়সল।
পৃথক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবদুস ছালাম, মরহুম আবদুল জলিল সরকার ট্রাস্ট এর পরিচালক মো. মাসুদ সরকার, চান্দিনা পৌর আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক মো. মাসুমুর রহমান মাসুদ, চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মো. গোলাম মোস্তফা প্রমুখ।





