চান্দিনা
চান্দিনা বাড়েরা ইউনিয়নের জয়দেবপুর বাজার থেকে বারভাঙ্গা ব্রীজ সড়কের নির্মাণ কাজ উদ্বোধন,

চান্দিনা বাড়েরা ইউনিয়নের জয়দেবপুর বাজার থেকে বারভাঙ্গা ব্রীজ সড়কের নির্মাণ কাজ উদ্বোধন,
চান্দিনা প্রতিনিধি।।
কুমিল্লার চান্দিনায় বাড়েরা ইউনিয়নের জয়দেবপুর বাজার থেকে ভারভাঙ্গা ব্রিজ পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের ৫৯ লক্ষ ১২ হাজার টাকা ব্যয়ে সড়কের নির্মান কাজ উদ্বোধন করা হয়।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে সড়কটি উদ্বোধন করেন- প্রধান অতিথি সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক ডেপুটি স্পিকার আলহাজ্ব অধ্যাপক মো: আলী আশরাফ এম.পি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ , চান্দিনা পৌরসভার মেয়র মো.মফিজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিআইও) মোহাম্মদ মাজহারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মাষ্টার, বাড়েরা ইউপি চেয়ারম্যান মো.খোরশেদ আলম, কুমিল্লা উত্তর জেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি আলহাজ্ব মনির খন্দকার, বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি মোবারক হোসেন মেম্বার, চান্দিনা উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজী ইয়াসিন আহমেদ অভি,বাড়েরা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম খলিল প্রমুখ।





