চান্দিনা

চান্দিনার চিলোড়ায় আওয়ামীলীগ নেতার উদ্যোগে ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ

চান্দিনার চিলোড়ায় আওয়ামীলীগ নেতার উদ্যোগে ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ

কুমিল্লার চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের চিলোড়া বাজার মাঠে কর্মহীন দিন মজুর, শ্রমিক ও অসহায়দের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়।

 

শুক্রবার (১৫ মে) বিকালে বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সমাজ সেবক মো. সেলিম ভূইয়া’র অর্থায়নে ওই বিতরণ অনুষ্ঠান হয়। এসময় চার শতাধিক মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

 

বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক খোকন চন্দ্র দে, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি বাবুল দত্ত, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, ওয়ার্ড মেম্বার আলী আহাম্মদ, আওয়ামীলীগ নেতা ইউছুফ সুমন, বাড়েরা ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন গাজী, বাড়েরা ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক জয় চন্দ্র দে অথিব, মো. কবির হোসেন, মো. মঞ্জু মিয়া, মো. শরীফ, মো. জাহিদ, মো. শাকিল প্রমুখ।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker