কুমিল্লা সদর

কু‌মিল্লা ডি‌বি পু‌লি‌শের অ‌ভিযা‌নে ‌তিতাসের ‌শীর্ষ সন্ত্রাসী স‌ফিক পিস্তল-গু‌লি-ইয়াবাসহ গ্রেফতার

কু‌মিল্লা ডি‌বি পু‌লি‌শের অ‌ভিযা‌নে

‌তিতাসের ‌শীর্ষ সন্ত্রাসী স‌ফিক পিস্তল-গু‌লি-ইয়াবাসহ গ্রেফতার!

নিউজ ডেক্সঃচান্দিনার সময় । কু‌মিল্লা জেলা গো‌য়েন্দা পু‌লি‌শের এক‌টি টিম তিতাস উপ‌জেলায় অ‌ভিযান চা‌লি‌য়ে  এক হাজার পিস ইয়াবা এক‌টি পিস্তল এক রাউন্ড গু‌লিসহ স‌ফিক না‌মের একজন‌কে গ্রেফতার ক‌রে।

‌ডি‌বি সুত্র জানায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে খবর পে‌য়ে ২ বুধবার সকা‌লে জেলা গো‌য়েন্দা পু‌লি‌শের অ‌ফিসার ইনচার্জ না‌ছির উ‌দ্দিন মৃধার স‌ঠিক দিক নি‌র্দেশনায় পু‌লিশ প‌রিদর্শক না‌ছির উ‌দ্দিন সরকারের নেতৃ‌ত্বে এসআই এনা‌য়েত, এসআই স‌হিদার, এসআই হা‌বিব ,এএসআই আলমগীর হো‌সেন সঙ্গীয় ফোর্সসহ অ‌ভিযান চা‌লি‌য়ে কু‌মিল্লার তিতাস উপ‌জেলার চররাজাপুর এলাকার খোকন মিয়ার বা‌ড়ি‌তে তল্লাসী চা‌লি‌য়ে স‌ফিক (৩১)কে এক হাজার পিস ইয়াবা, এক‌টি পিস্তল এক রাউন্ড গু‌লিসহ গ্রেফতার ক‌রে। ডি‌‌বি পুলি‌শের অ‌ফিসার ইনচার্জ না‌ছির উ‌দ্দিন মৃধা জানান গ্রেফতারকৃত আসামীর বিরু‌দ্ধে ডাকা‌তি ও মাদকসহ ৫ টি মামলা র‌য়ে‌ছে । ধৃত আসা‌মির বিরু‌দ্ধে অস্ত্র ও মাদক আই‌নে মামলা দা‌য়ে‌রের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়।

 

 

 

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker