চান্দিনা
চান্দিনায় যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা

চান্দিনায় যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা
কুমিল্লার চান্দিনায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এ উপলক্ষে সোমবার (১১ নভেম্বর) দুপুরে চান্দিনা উপজেলা ও পৌর যুবলীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা যুবলীগের আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো. বাহা উদ্দিন বাহার।
বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন।
চান্দিনা পৌর যুবলীগ সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন সরকার এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা আওয়ামীলীগ তথ্য ও গবেষণা সম্পাদক মো. নজরুল ইসলাম সুমন, উপজেলা আওয়ামীলীগ নেতা মো. মনির হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজী ইয়াছিন আহম্মেদ অভি, উপজেলা যুবলীগ আহ্বায়ক সদস্য মো. সোহেল রানা, মো. নাজমুল হাসান, মো. খাঁজা শরীফুল ইসলাম, মো. ছোটন, চান্দিনা পৌর যুবলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, আবু মুছা জনি, সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, চান্দিনা পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাকিব মাহমুদ প্রমুখ।





