চান্দিনা
ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আওয়ামীলীগকে সুসংহত করুন’ -অধ্যাপক মো. আলী আশরাফ এমপি।

চান্দিনায় র ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন:
‘ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আওয়ামীলীগকে সুসংহত করুন’
-অধ্যাপক মো. আলী আশরাফ এমপি।
চান্দিনা উপজেলার ১২নং বরকরই ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় সরকারি প্রতিশ্রুতি সম্পর্কীত সংসদীয় কমিটির সভাপতি, সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি বলেন- ‘পদ যাই হোক না কেন, ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আওয়ামীলীগকে আরও সুসংহত করুন। যে কোন ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকুন। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখুন।’ কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের এই প্রতিষ্ঠাতা সভাপতি আরও বলেন- ‘আওয়ামীলীগ যখনই ক্ষমতায় আসে, দেশ ও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়। বাংলাদেশ খুব শীঘ্রই উন্নত দেশের কাতারে পৌঁছে যাবে।’

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বরকরই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শহিদুল্লাহ্ মজুমদার এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম।
সম্মেলনে মো. শহিদুল্লাহ্ মজুমদারকে সভাপতি, বরকরই ইউনিয়ন চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম মজুমদার শিপনকে সিনিয়র সহ-সভাপতি, মো. আবদুস ছাত্তারকে সাধারণ সম্পাদক করে বরকরই ইউনিয়ন আওয়ামীলীগের ৬৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম সুমন এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- বরকরই ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম মজুমদার শিপন, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদ মো. আবদুস ছাত্তার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মো. আশিকুল ইসলাম, যুবলীগ নেতা মো. কিবরিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজী ইয়াছিন আহম্মেদ অভি, সাবেক ছাত্রলীগ নেতা মো. কামাল হোসেন প্রমুখ।





