জাতীয়
বরুড়ার অসুস্থ নূরুল অামিনের খোঁজখবর নিলেন ডা. প্রান গোপাল দত্ত।

বরুড়ার অসুস্থ্য নূরুল অামিনের খোঁজখবর নিলেন ডা. প্রান গোপাল দত্ত।
এমডি আজিজুর রহমানঃ বরুড়ার অসুস্থ্য নূরুল অামিনকে দেখতে গ্রীন লাইফ হসপিটালে গেলেন অধ্যাপক ডা. প্রান গোপাল দত্ত। গতকাল রাতে তিনি হসপিটালে গিয়ে তার শারীরিক অবস্থার খবর নেন।
জানা গেছে, বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় মোঃ নূরুল অামিন গুরুতর অাহত হয়। বৃহস্পতিবার দুপুরে বরুড়া উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম-অাহ্বায়ক লিপন খন্দকার কুমিল্লা-৮, (বরুড়া) অাসনের সংসদ সদস্য নাছিমুল অালম চৌধুরী (নজরুল) কে দুর্ঘটনার খবর জানান।
পরে এমপি মহোদয় ডা. প্রান গোপাল দত্ত কে বিষয়টি দেখার জন্য মুঠোফোনে জানালে তিনি হসপিটালের সিনিয়র নিউরোলজি সার্জন কে ICU তে পাঠান।
শুত্রবার রাত ১২ টার দিকে হসপিটাল থেকে স্টামফোর্ড কলেজের প্রভাষক মোঃ ফয়েজ উল্লাহ জানান, মোঃ নুরুল অামিনের বাবা- মা সৌদিঅারবের ওমরা সফর সংক্ষিপ্ত করে কিছুক্ষন পূর্বে তারা ঢাকায় পৌছেছেন। হসপিটালে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাকিব উদ্দিন, এডভোকেট কামাল হোসেন, লিপন খন্দকার, বড় ভাই জালাল ও তার ভগ্নিপতিরা রয়েছেন।





