চান্দিনা

বাল্যবিয়ে দেয়ার অপরাধে মেয়ের বাবা মো. আলী আশ্রাফকে কারাদণ্ড

কুমিল্লার চান্দিনায় বাল্যবিয়ে দেয়ার অপরাধে মেয়ের বাবা মো. আলী আশ্রাফকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্নেহাশীষ দাশ।

 

 সোমবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার গল্লাই ইউনিয়নের পাচধারা গ্রামে এই ঘটনা ঘটে।

 

 দণ্ডপ্রাপ্ত আলী আশ্রাফ উপজেলার গল্লাই ইউপির পাচধারা গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা ইসলাম, চান্দিনা থানার এ এস আই আমির হোসাইন ও সঙ্গীয় ফোর্স।

 

 এ ব্যাপারে শ্নেহাশীষ দাশ বলেন, বাল্যবিয়ের ব্যাপারে চান্দিনার কোথায়ও কাউকে কোনো ছাড় দেয়া হবে না।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker