চান্দিনা

চান্দিনায় মাইজখার ইউনিয়ন আওয়ামীলীগের পরিচিতি সভা

চান্দিনায় মাইজখার ইউনিয়ন আওয়ামীলীগের পরিচিতি সভা

 

চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়ন আওয়ামীলীগের পরিচিতি সভা শনিবার (৩০ নভেম্বর) বিকেলে ফাঐ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে মাইজখার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বিশিষ্ট শিল্পপতি মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী।

 

বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. মফিজুল ইসলাম।

 

মাইজখার ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক গাজী মো. মনির হোসেনের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আবদুল মালেক, মাইজখার ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি ইমাম হোসেন ফরিদ, এ্যাডভোকেট ফারুক হোসেন, প্রবীণ আওয়ামীলীগ নেতা মো. আবদুল খালেক মাস্টার, সাবেক মেম্বার মো. সফিকুল ইসলাম, মাইজখার ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মাধব চন্দ্র সাহা, চান্দিনা পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হক প্রমুখ।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker