চান্দিনা

চান্দিনা দোল্লাই নবাবপুর নাটিংগী গ্রামে গাছের নিচে চাঁপা পড়ে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু

চান্দিনা দোল্লাই নবাবপুর  নাটিংগী গ্রামে গাছের নিচে চাঁপা পড়ে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু

 

 

কুমিল্লার চান্দিনায় গাছ কাটার সময় গাছের নিচে চাঁপা পড়ে আবুল হাশেম (৭৫) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

 

১৮  জুন মঙ্গলবার বিকেলে চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের নাটিঙ্গী পূর্ব পাড়া গ্রামে ওই দূর্ঘটনা ঘটে।নিহত আবুল হাশেম উপজেলার নাটিঙ্গী গ্রামের বাসিন্দা। 

 

পারিবারিক সূত্রে জানা যায়, আবুল হাশেম দীর্ঘদিন যাবত চান্দিনা উপজেলার নাটিঙ্গী পূর্ব পাড়া গ্রামে বাস করে আসছেন।মঙ্গলবার বিকালে ওই গ্রামের দিশা ব্যাংক দোল্লাই নবাবপুর শাখার দক্ষিণ পাশে মোবারকের জায়গায় অনেক  পুরুনো শুকনো  একটি শিশু গাছ কাটার সময় আবুল হাশেম গাছের নিচে চাপা পরে গুরুতর আহত হয়। 

 

পরে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তি দোল্লাই নবাবপুরের একটি  হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।নিহত আবুল হাশেম ৫ ছেলে ও ২ মেয়ে সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।তার এমন মর্মান্তিক মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে আসে।

 

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker