চান্দিনা

চান্দিনায় আসন্ন শারদীয় দূর্গাপুজা উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চান্দিনায় আসন্ন শারদীয় দূর্গাপুজা উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

২৪ সেপ্টেম্বর মঙ্গলবার চান্দিনা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে কুমিল্লার  চান্দিনায় আসন্ন শারদীয় দূর্গাপুজা উদযাপন উপলক্ষে   এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।  

 

আগামী পাঁচ অক্টবর থেকে মোট পাঁচদিন ব্যাপী দূর্গাপুজার মূল পর্ব শুরু হয়ে দূর্গাদেবীদের বিসর্জনের আয়োজন উপলক্ষে নিরাপত্তা বিষয়ে মতবিনিময সভা অনুষ্ঠিত হয়।

 

দূর্গাপুজা উপলক্ষে চান্দিনা উপজেলার প্রত্যেকটি পূজা মন্ডপে যেন শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তার মাধ্যমে হিন্দু ধর্মাবলম্বিরা দূর্গা পুজা অনুষ্ঠান ঠিকমত পালন করতে পারে সেজন্য পুজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

 

উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ সভাপতিত্বে

প্রধান অতিথির বক্তৃতা করেন কুমিল্লা জেলা পূজা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী। 

 

বিশেষ অতিথির বক্তৃতা করেন সহকারি কমিশনার( ভূমি) নাঈমা ইসলাম, চান্দিনা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কালী ভূষণ বকসী, চান্দিনা পৌরসভা মেয়র মো. মফিজুল ইসলাম, চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল হক, চান্দিনা থানা অফিসার ইনচার্জ( ও.সি) মো.আবুল ফয়সল, জেলা পূজা কমিটির সহ-সভাপতি লক্ষণ চন্দ্র সাহা, চান্দিনা উপজেলা পূজা কমিটির সভাপতি দীপক আইচ, চান্দিনা উপজেলা পূজা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক দীপক মজুমদার, উপজেলা পূজা কমিটির সহ-সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র মজুমদার। 

 

সভায় আরো বক্তৃতা করেন মাইজখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ মো. সেলিম প্রধান, কেরনখাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো হারুনুর রশিদ, চান্দিনা সাহাপাড়া পূজা কমিটির সভাপতি সুনীল চন্দ্র সাহা, চান্দিনা কালীবাড়ি পূজা কমিটি অধ্যাপক শ্রীধর বণিক।    

 

চান্দিনা উপজেলার সর্বমোট ৭৪ টি পূজা মন্ডপে দূর্গাপুজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

পূজামন্ডপেও নিরাপত্তার জন্য নিরাপত্তা কর্মী মোতায়েন করা হবে বলে জানানো হয় , বিশেষ করে নামাজ ও আযানের সময় যেন কোন ধরনের বাদ্যযন্ত্র বাজিয়ে ব্যাঘাত না ঘটানো হয় সে দিকে খেয়াল রাখার পরামর্শ দেন অতিথি বৃন্দ।  

 

পূজা মন্ডপ গুলোতে নিরাপত্তায় আনসার, মহিলা আনসার, পুলিশ বাহিনি ও মহিলা পুলিশ সার্বক্ষনিক দ্বায়িত্ব পালন করবেন। 

 

এ সময় উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলার বিভিন্ন পুজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অনন্য নেত্রীবৃন্দ।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker