চান্দিনা

চান্দিনায় শোক দিবসে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ

চান্দিনায় শোক দিবসে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ

 

।। মো. আবদুল বাতেন।।

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এতিম শিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।

 

শনিবার (১৫ আগস্ট) সকালে চান্দিনা পৌর আওয়ামীলীগ নেতা মো. বাহারুল ইসলাম বাহার এর উদ্যোগে চান্দিনা বাস স্টেশন সংলগ্ন মেসার্স তুষার এন্টারপ্রাইজে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া শেষে ওই খাবার বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন- চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক মো. মাসুমুর রহমান মাসুদ, আল আমিন এতিমখানা কমপ্লেক্সের শিক্ষক মাওলানা আলী আহাম্মদ প্রমুখ।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker