চান্দিনা

২০ অক্টোবর তারিখের মধ্যে সকল বকেয়া পরিশোধ করে পরিশোধিত বিলের কপি সংযোগস্থলে সংরক্ষণ করুণ

একটি বিশেষ ঘোষনা/ একটি বিশেষ ঘোষনা ঃ
অত্র এলাকার সন্মানিত বিদ্যুৎ গ্রাহকদের জানানো যাইতেছে যে, আগামী ২০/১০/২০২০ ইং তারিখের মধ্যে সকল বকেয়া পরিশোধ করে পরিশোধিত বিলের কপি সংযোগস্থলে সংরক্ষণ করুণ। আগামী ২১/১০/২০২০ ইং তারিখ হতে বকেয়াধারী গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের টীম মাঠে নামবে ও বকেয়া থাকলে বিদ্যুৎ বিভাগের নির্দেশনা মোতাবেক সংযোগ বিচ্ছিন্ন করবে। চান্দিনাস্হ বিদ্যুৎ অফিস, জোনাল অফিস, সাব জোনাল অফিস, ব্যাংক ও ব্যাংক আউটলেট এর মাধ্যমে আপনার বিল পরিশোধ করুন এবং মিটার সংযোগ সচল রাখুন। স্পটে বা ফিল্ডে কোন বিদ্যুৎ বিল গ্রহণ করা হইবে না। নিয়মিত ভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করে আপনার বিদ্যুৎ সংযোগ সচল রাখার জন্য অনুরোধ করা যাইতেছে। নিয়মিত বিদ্যুৎ বিল বিকাশের মাধ্যমেও পরিশোধ করা যাইবে।
প্রচারে, কর্তৃপক্ষ, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি -১।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker