চান্দিনা

উপজেলা পরিষদ নির্বাচন :- চান্দিনায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ প্রদান,

উপজেলা পরিষদ নির্বাচন :-

চান্দিনায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ প্রদান,

 

রিপন অাহমেদ ভূইয়া।

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লার চান্দিনা উপজেলায় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে কুমিল্লা জেলা নির্বাচন অফিসে সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।

এসময় চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন সহ মোট ৬ জন প্রার্থী তাদের নির্বাচনী প্রতীক পান।

চান্দিনা উপজেলায় চেয়ারম্যান পদে ২ প্রার্থী- আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগ সদস্য মুজিবুর রহমান (আনারস) উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থী – উপজেলা যুবলীগ আহবায়ক জহিরুল ইসলাম মুন্সি (চশমা) ফয়সাল বারী মুকুল (তালা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থী – সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার (পদ্মফুল) ও স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস পান (ফুটবল) প্রতীক।

এর আগে গত ৬ মার্চ এই উপজেলায় মোট ৭ প্রার্থীর মনোননয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। পরে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. নাজমা আক্তার চৌধুরি তার মনোনয়নপত্র প্রত্যাহার করায় বাকি বৈধ ৬ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা।

উল্লেখ্য, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লার চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে আগামী ৩১ মার্চ।

 

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker