চান্দিনা

চান্দিনা বাজারে সড়কের উপর সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

কুমিল্লার চান্দিনা বাজারে সড়কের উপর সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

৩১ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে চান্দিনা উপজেলা গেইট থেকে পালকি সিনেমা হল পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকায় ওই অভিযান চালানো হয়। ওই অভিযানে সড়ক ও ফুটপাত থেকে সকল প্রকার স্থাপনা ব্যবসায়ীক মালামাল উচ্ছেদ করা হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম জাকারিয়া ওই অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাঈমা ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম। এসময় চান্দিনা পৌরসভা ও থানা পুলিশ উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন।

 

 

 

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker