অপরাধ

কুমিল্লা কোটবাড়িতে জিবি আদায় বন্ধের দাবিতে রিক্সা শ্রমিকদের প্রতিবাদ সভা

কুমিল্লা কোটবাড়িতে জিবি আদায় বন্ধের দাবিতে  রিক্সা শ্রমিকদের প্রতিবাদ সভা

মামুন সরকার।।

বর্তমানে মানে লকডাউন সময়ে ২০ টাকা করে জিবি দিতে খুব কষ্ট হচ্ছে রিক্সা ড্রাইভারদের, কুমিল্লা কোটবাড়ি এলাকার অটোরিকশা ড্রাইভাররা ২০টাকা করে জিবি আদায় বন্ধের জন‍্য সকল ড্রাইভার গন বিক্ষোভ ও প্রতিবাদ জানান, তারা বলেন বর্তমানে আমাদের ভাড়া খুব কম তাই আমরা নিজেদেরও চলতে কষ্ট হচ্ছে। আমরা কোথাও দেখিনি রিক্সা থেকে জিবি নিতে কিন্তু এখানে ২০ টাকা করে জিবি দিতে হয়।আমরা এর একটা প্রতিকার চাই, আমরা রিক্সা ড্রাইভার গন এব‍্যাপারে সকলস্তরের মানুষের দৃষ্টি আকর্ষণ করছি। রিক্সা ড্রাইভারদের পক্ষে মোখলেছুর রহমান, সাজ্জাদ, লোকমান, জহির, ইসমাইল, আজিজুল সহ আরোও অন‍্যান‍্য ড্রাইভারগন জিবি আদায় বন্ধের জন‍্য প্রতিবাদ করে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker