জাতীয়

ধর্মঘটের মধ্যেই এনা পরিবহনের বাস খাদে, নিহত ২

সিলেটের ওসমানী নগরে রোববার সকাল ৬টায় এনা পরিবহনের ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ১০ জন। তবে, নিহতের তাৎক্ষণিক পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।ওসমানী থানার ভারপ্রাপ্ত (ওসি) আলি মাহমুদ জানান, নিহতদের লাশ মর্গে রাখা হয়েছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুই ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি।এদিকে ৮ দফা দাবিতে আজ রোববার সকাল থেকে ঢাকাসহ সারা দেশে চলছে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট। সপ্তাহের প্রথম কর্মদিবসে গণপরিবহন না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ইউএনবি।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker