চান্দিনা

চান্দিনায় ব্যবসায়ী সমিতির উদ্যোগে করোনা সচেতনতায় লিফলেট ও মাস্ক বিতরণ

চান্দিনায় ব্যবসায়ী সমিতির উদ্যোগে করোনা সচেতনতায় লিফলেট ও মাস্ক বিতরণ

 

।। মো. আবদুল বাতেন।।

 

কুমিল্লার চান্দিনা উপজেলা সদরে চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে করোনা প্রতিরোধে সচেতনতা মূলক লিফলেট ও ফ্রি মাস্ক বিতরণ করা হয়। এছাড়া চান্দিনা পৌরসভার পক্ষ থেকে প্রধান সড়কের পার্শ্বের ফুটপাতে কয়েকটি স্থানে পথচারীদের হাত ধোয়ার সুবিধার্থে পানির ড্রাম ও সাবান দেওয়া হয়। সোমবার (২৩ মার্চ) বিকেলে চান্দিনা পূর্ব বাজার থেকে পশ্চিম বাজার পর্যন্ত এলাকায় প্রধান সড়কে ওই বিতরণ অনুষ্ঠান হয়।

 

এসময় উপস্থিত ছিলেন- চান্দিনা পৌরসভার মেয়র ও চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম, ব্যবসায়ী সমিতির সভাপতি মো. এরশাদ আলী ভূইয়া, চান্দিনা পৌরসভার কাউন্সিলর মো. সুরুজ ভূইয়া, কাজী জাফর উল্লাহ্ আজাদ, মো. তাজুল ইসলাম, মো. শাহজাহান সরকার, মো. কামাল হোসেন, মো. দুলাল মিয়া, চান্দিনা পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হক, কাপড় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জসিমুজ্জামান ভূইয়া, চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক প্রভাষক মো. মাসুমুর রহমান, যুবলীগ নেতা মো. মিজানুর রহমান, মো. মনির হোসেন প্রমুখ।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker