চান্দিনা

চান্দিনায় করোনায় নতুন করে শনাক্ত মা-ছেলে সহ আরও ৩জনঃ মোট শনাক্ত ৭

চান্দিনায় করোনায় নতুন করে শনাক্ত মা-ছেলে সহ আরও ৩জনঃ মোট শনাক্ত ৭

।। মাসুমুর রহমান মাসুদ।।চান্দিনায় নতুন করে করোনা (কোভিড-১৯) পজেটিভ হয়েছেন মা-ছেলে সহ আরও ৩জন। এদের একজন অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য। এনিয়ে চান্দিনায় মোট ৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৯টায় আইইডিসিআর থেকে ওই তিনজনের করোনা পরীক্ষার ফলাফলে পজেটিভ রিপোর্ট আসে। চান্দিনা উপজেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসন রাত ১২টা পর্যন্ত কাজ করে আক্রান্তদের বাড়ি, ব্যবসায় প্রতিষ্ঠান লকডাউন করেন।

 

চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল হক মিলু জানান, আক্রান্ত মা-ছেলে চান্দিনা উপজেলা সদরের ধানসিঁড়ি আবাসিক এলাকায় বসবাস করেন। মায়ের বয়স (৬৫), ছেলের বয়স (৪০)। ছেলেটির ধানসিঁড়ি আবাসিক এলাকায় মুদি দোকান রয়েছে। তারা কিভাবে সংক্রমিত হয়েছেন তা সঠিকভাবে জানা সম্ভব হয়নি।

 

উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রধান এই কর্মকর্তা বলেন- আক্রান্ত অপরজনের বসবাস চান্দিনা পৌরসভার হারং ভূইয়া বাড়িতে। তিনি অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য (৬৫)। তিনি পরিবারের একজন সদস্যের চিকিৎসার জন্য সম্প্রতি কুমিল্লায় একজন ডাক্তারের চেম্বারে গিয়েছিলেন। সেখান থেকেই সংক্রমিত হয়েছেন বলে ধারনা করা হচ্ছে। তবে, বিষয়টি এখনও নিশ্চিত না।

 

এদিকে চান্দিনা সদর সংলগ্ন পাশর্^বর্তী দেবিদ্বার উপজেলার বাগুর গ্রামের করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা মো. শাহজালাল মেম্বারের সংস্পর্শে আসা বাগুর টাওয়ার জামে মসজিদের ইমামও করোনায় আক্রান্ত হয়েছেন। ওই ইমাম এর বাড়ি চান্দিনা উপজেলা সদরের খান বাড়িতে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। খবর পেয়ে চান্দিনা উপজেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসন ওই ইমাম সাহেবের খানবাড়িস্থিত বাসা ও তার স্বজনদের বাসাও লকডাউন করেন।

 

এ ব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নেহাশীষ দাশ জানান, উপজেলায় নতুন করে শনাক্ত ৩ জনের বাসভবন ও ব্যবসায় প্রতিষ্ঠান লকডাউন করা হয়েছে। এছাড়া দেবিদ্বারের মসজিদের ইমাম যিনি করোনা পজেটিভ হয়েছেন তার বাসাও লকডাউন করা হয়েছে। এখন তাদের সংস্পর্শে আসাদের নমুনা সংগ্রহ করার জন্য স্বাস্থ্য বিভাগকে বলা হয়েছে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker