চান্দিনা
নাজমুল আহসান কলিমউল্লাহ বিএনসিসিও এর জেঠাতো ভাই বীরমুক্তিযোদ্ধা শাহজাদা মিয়া খোকার মৃত্যু

প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ বিএনসিসিও এর জেঠাতো ভাই বীরমুক্তিযোদ্ধা শাহজাদা মিয়া খোকার মৃত্যু
।।চান্দিনা প্রতিনিধি।।
আজ বুধবার(৪ নভেম্বর) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন প্রফেসর ডক্টর মেজর নাজমুল অাহসান কলিমউল্লাহ বিএনসিসিও এর জেঠাতো ভাই বীরমুক্তিযোদ্ধা শাহজাদা মিয়া খোকা।তিনি বাংলাদেশ বীরমুক্তিযোদ্ধা পুর্নবাসন সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। মহান মুক্তিযুদ্ধে ২ নং সেক্টরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারা দিয়ে বীরত্বের সাথে পাক-হানাদার বাহিনীর সাথে সরাসরি যুদ্ধ করে এই দেশ কে শত্রুমুক্ত করেন।আজ স্বাধীনতা বাংলার মাটিতেই এই বীর মুক্তিযোদ্ধা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বীরমুক্তিযোদ্ধা শাহজাদা মিয়া খোকা ছিলেন চান্দিনা উপজেলার প্রকৃত আওয়ামী লীগের অভিভাবক।২০০১ সালে বাংলাদেশকে রাজনৈতিক ভাবে দেউলিয়া ঘোষণা করার জন্য ১/১১ এর প্রকৃত কৌশলবদের প্রেত্মাত যখন চান্দিনার তথাকথিত রাজনৈতিক অভিভাবককে ভর করে ঠিক তখনি চান্দিনার আওয়ামী লীগের নৌকার পালে হাওয়া লাগান আজকের মৃত্যু বরণকারী বীর মুক্তিযোদ্ধা শাহজাদা মিয়া খোকা।
চান্দিনার আওয়ামীলীগ যখন বিরোধী শিবিরের নানা রকম দমন পীরনে অতিষ্ঠ ঠিক তখনি চট্রগ্রামে চান্দিনা উপজেলা আওয়ামীলীগ নেতা ও কর্মীর জন্য আশ্রয় কেন্দ্র চালু করেন,তাঁর ব্যক্তিগত অর্থ ব্যয় করে।তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় হতে জন্ম নেওয়া তুখড় ছাত্র নেতা।কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের গর্বিত সদস্য।
চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের কৈলাইন গ্রামে জন্ম নেওয়া বীর মুক্তিযোদ্ধা শাহজাদা মিয়া খোকার মৃত্যুতে যেন চান্দিনার প্রকৃত আওয়ামীলীগ অভিভাবকহীন হয়ে গেল।
চান্দিনাবাসী শাহজাদা মিয়া খোকার রেখে যাওয়া রাজনৈতিক ভূমিকা কে আরও অর্থবহ ও তরান্বিত করতে চান্দিনার কৈলাইন মিয়া বাড়ির সুযোগ্য উত্তরসুরী প্রফেসর ডক্টর মেজর নাজমুল অাহসান কলিমউল্লাহ বিএনসিসিও এর দিকে তাকিয়ে থাকবে,হাতছানি দিয়ে ডাকবে আর সে তাকিয়ে থাকা ও ডাকে সারা দিয়ে চান্দিনার প্রকৃত আওয়ামীলীগের অভিভাবকের আসন অলংকৃত করেবেন প্রফেসর ডক্টর মেজর নাজমুল অাহসান কলিমউল্লাহ বিএনসিসিও এমটাই প্রত্যাশা চান্দিনাবাসীর।





