চান্দিনা
চান্দিনার নবাবপুর ইউনিয়নে করোনা সচেতনতায় মাস্ক, সাবান ও ব্লিচিং পাউডার বিতরণ

চান্দিনার নবাবপুর ইউনিয়নে করোনা সচেতনতায় মাস্ক, সাবান ও ব্লিচিং পাউডার বিতরণ
আকিবুল ইসলাম হারেছঃ
কুমিল্লার চান্দিনা উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচীর অংশ হিসাবে সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক, সাবান ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলার দোল্লাই নোয়াবপুর আহসান উল্যাহ উচ্চ বিদ্যালয় হল রুমে ২০১৯–-২০২০ অর্থ বছরের এলজি এসপি-৩ এর অর্থায়নে ও নবাবপুর ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে,স্বাস্থ্য সুরক্ষায় ওই এলাকার ১শত ২০ দরিদ্র পরিবারের হাতে সুরক্ষা সামগ্রী তুলে দেন নবাবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহাবুদ্দিন মাস্টার।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের কোষাধ্যক্ষ ফরহাদ রায়হান এর সঞ্চালনায় এসব সুরক্ষা সামগ্রী বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
ওয়ার্ড মেম্বার মোস্তফা কামাল,৪নং ও ৩ নং ওয়ার্ড আওয়ামী সভাপতি মুক্তিযোদ্ধা মিজানুর রহমান,একরাম প্রধান,সেক্রেটারি আনোয়ারুল্লাহ,কামাল হোসেন।জালাল মেম্বার,হারুনুর রশিদসহ উপজেলা ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান,দোল্লাই নবাবপুর সরকারি কলেজে ছাত্রলীগের সভাপতি হাবিব রাজকুমার,নবাবপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আনাস হোসেন সোহাগ ও হানিফুর রহমান সুজন।
এ সময় নবাবপুর ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন মাস্টার বলেন,করোনা প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে, অতিরিক্ত প্রয়োজন ব্যতীত বাড়ীর বাহিরে যাওয়া যাবেনা,সবসময় সাবান দিয়ে ভালো করে হাত ধুতে হবে, ব্লিচিং পাউডারের সাথে পরিমান মতো পানি মিশিয়ে বাড়ীর আশপাশে ছিটাতে হবে,মাক্স ব্যাবহার করতে হবে এবং পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে। সেই সাথে সামাজিক দুরত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে।





