জাতীয়

স্ত্রীর ‘অনৈতিক’ সম্পর্কের ছবি ফেসবুকে পোস্ট করে চিকিৎসকের আত্মহত্যা

চট্টগ্রামে এক চিকিৎসকের রহস্যজনক মৃত্যু হয়েছে। ভোরে চান্দগাঁও আবাসিক এলাকার ভাড়া বাসা থেকে ডা. মো. মোস্তফা মোরশেদ আকাশের মরদেহ উদ্ধার করা হয়। লাশ চট্টগ্রাম মেডিকেলে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।তবে, মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি চিকিৎসকরা।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শরীরে কোন ধরনের ড্রাগ নেয়ার কারণে মৃত্যু হতে পারে। আকাশ তার ফেসবুক স্ট্যাটাসে মৃত্যুর জন্যে স্ত্রীকে দায়ী করেছেন।বৃহস্পতিবার ভোর রাত ৪টা ২৬ মিনিটে নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট করেন ডা. আকাশ। তাতে তিনি তার স্ত্রী ডা. তানজিলা হক চৌধূরী মিতুর সাথে পরিচয় এবং বিয়ের বিষয়ে বিস্তারিত জানান। সাথে বেশ কিছু ছবিও পোস্ট করেন। তাতে স্ত্রীর সাথে অন্য পুরুষের ঘনিষ্ঠ ছবি এবং মোবাইলে আদানপ্রদান করা কিছু টেক্সট মেসেজের স্ক্রিনশটও রয়েছে।দীর্ঘ পোস্টের শেষের দিকে ডা. আকাশ লিখেছেন–“আমার শাশুড়ী এর জন্য দায়ী এসবের জন্য, মেয়েকে আধুনিক বানাচ্ছে।একটু বেশি বানিয়ে ফেলেছে। উনি চাইলে এখনো সমাধান হত।ও মা তুমি মাফ করে দিও তোমার স্বপ্ন পূরন করতে পারলামনা।মায়ের ভালবাসার কখনো তুলনা চলেনা।বারবার বলছি ভাল না লাগলে আলাদা হয় যাও চিট করনা ,মিথ্যা বলনা বিশ্বাস ভাঙ্গিওনা।হাজার হাজার ছবি আছে আরো খারাপ খারাপ দিলামনা যারা বিলিভ করবে এতেই করবে , না করলে নাই।এই ৯ বছরে বয়ফ্রেনড স্বামী স্ত্রীর মত আবার সাথে সবি করে গেল।ও আমাকে আর কি ভালবাসল ? কিসের বিয়ে করল?

।আমি শেষ পর‍্যন্ত চাইছি সব চুপ রেখে সমাধান করে অকে নিয়ে থাকতে।আমার শশুড় আর শাশুড়ী কে বারবার বলছি উনারা সমাধান করতে পারত! আমার মৃত্যুর জন্য দায়ী আমার বউ৯ টা বছর যাকে ১০০% ভালবাসছি, ওকে প্ররোচনা দিছে মইন মিথি নামে দুই ফ্রেন্ড ওর মা বাবা আমাকে মানসিক কষ্ট দিয়ে মারছে।আমাই এই বেইমানি মেনে নিতে পারিনাই।তারপর ও ভুলে আমি সুন্দর সংসার করতে চাইছি আমার শাশুড়ি শশুড় আর বউ নামের কলংক করতে দিলনাআমাকে প্রতি নিয়ত প্রেশার দিয়ে গেছে আমার বউ আমার মার নামে যা তা যা তা বলে গেছে। ।আমাকে ভাল না লাগ্লে ছেড়ে চলে যাইতে বলছি ১০০ বার।আমি বোকা ছিলাম তুমি সুখে থেক।অনেকেকে ওর ফ্যান বিলিভ করবেনা আমিঞ্জানি তবে এটাই সঠিক মরার আগে কেউ মিথ্যা বলেনা আর বাইরে থেকে মানুশের ভিতরের চেহারা বুঝা যায় না। ও সুন্দরী, পড়াই ভাল, গান পাড়ে সত্য কিন্তু ও ভাল অভিনেত্রী ভাল চিটার।যাদের ঈচ্ছা বিলিভ কবে যাদের ঈচ্ছা নাই করবেনা।তবে কাউকে ভালবেসে চিটার গিরি করনা।”

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker