খেলাধুলা

প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত

চান্দিনায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গবন্ধু গোল্ডকাপে ধেরেরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে জয় পেয়েছে ভাগুরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।অপরদিকে বঙ্গমাতা গোল্ডকাপে বরকইট সরকারি প্রাথমিক বিদ্যালয় কে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মাধাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

উক্ত ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা.প্রাণ গোপাল দত্ত। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জিয়াউল হক মীর, পৌর মেয়র আলহাজ্ব শওকত হোসেন ভূইয়া, ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, চান্দিনা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ আরিফুর রহমান,উপজেলা শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান প্রমুখ।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker