
১৫ তম দিনেও অসহায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিচ্ছে চান্দিনা উপজেলা ছাত্রলীগ।

আজ এতবারপুর ইউনিয়ন বানিয়াচং গ্রামে এক অসহায় কৃষকের ৬০ শতক জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেয় চান্দিনা উপজেলা ছাত্রলীগ।এই সময় ধান কাটায় অংশগ্রহণ করেন চান্দিনা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক কাউছার আলম আপন, এতবারপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আক্তার হোসেন শাহিন, ছাত্রলীগ নেতা বিল্লাহ হোসেন,মাহমুদুল হাসান সাগর,জিসান,জাহিদ মিয়াজী,নাঈম চৌধুরী হৃদয়,সাব্বির আহম্মেদ, সাইদুল হক সাগর,সানি প্রমুখ, ধান কাটা শেষে কৃষক ছাত্রলীগ নেতাকর্মীদের ধন্যবাদ জানায়।

উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক কাউছার আলম আপন জানায় চান্দিনার গন মানুষের নেতা সাবেক ডেপুটি স্পীকার অধ্যাপক মো আলী আশরাফ এমপি মহোদয় এবং চান্দিনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব মুনতাকিম আশরাফ টিটু ভাই ও বাংলাদেশ ছাত্রলীগ এবং কুমিল্লা উওর জেলা ছাত্রলীগের নির্দেশনায় গরীব অসহায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে মারাই করে দিচ্ছে, ধান কাটা শেষ না হওয়া পযন্ত কার্যক্রম অব্যাহত থাকবে।





