চান্দিনা
কুমিল্লার চান্দিনায় ৩ দিনে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর ভ্যাকসিন নিয়েছেন ২শত ২২ জন।

চান্দিনা হাসপাতালে তিন দিনে ২শত ২২ জন নিয়েছেন করোনা ভ্যাকসিন
কুমিল্লার চান্দিনায় ৩ দিনে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর ভ্যাকসিন নিয়েছেন ২শত ২২ জন।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা টিকা দান কেন্দ্রে উপজেলা আওয়ামীলীগ ও শিক্ষক নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে শুধু মঙ্গলবার একদিনেই ১শত ৬০ জন ভ্যাকসিন নিয়েছেন। ডাক্তাররা মনেকরছেন পাশর্^প্রতিক্রিয়া না থাকায় মানুষের মাঝে ভ্যাকসিন নেয়ার প্রতি আগ্রহ বাড়ছে।
উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও কুমিল্লা জজ কোটের স্পেশাল পিপি এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রফেসর হেদায়েত উল্লাহ্, সাংগঠনিক সম্পাদক প্রফেসর এনায়েত উল্লাহ্ ভূইয়া, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের চান্দিনা উপজেলা সভাপতি উপাধ্যক্ষ মো. কামরুজ্জামান, শিক্ষক নেতা আবদুর রাজ্জাক রাজু, মো. ফখরুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলমসহ নেতৃবৃন্দ ভ্যাকসিন নিয়েছেন।
ভ্যাকসিন দেওয়ার সময় চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. গাজী মাহমুদুল হাসান জানান, মঙ্গলবার পর্যন্ত ৩ দিনে, মুক্তিযোদ্ধা, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সাধারণ মানুষ সহ মোট ২শত ২২ জন ভ্যাকসিন নিয়েছেন। তিনি আরও বলেন, চান্দিনায় এখনো পর্যন্ত কারো পাশর্^প্রতিক্রিয়া দেখা যায়নি। তাই ভ্যাকসিন গ্রহণে মানুষের আগ্রহ বাড়ছে।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জানান, সুরক্ষা এ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে যে কোন শ্রেণি পেশার মানুষ ভ্যাকসিন নিতে পারবেন।





