চান্দিনা

চান্দিনায় ইভটিজিং-বাল্য বিয়ে প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে পুলিশের মতবিনিময়

চান্দিনায় ইভটিজিং-বাল্য বিয়ে প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে পুলিশের মতবিনিময়

 

 

কুমিল্লার চান্দিনায় ইভটিজিং-ধর্ষণ ও বাল্য বিবাহ রোধে শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেছে পুলিশ।

 

মঙ্গলবার (৯ জুলাই) উপজেলার বড়গোবিন্দপুর আলী মিয়া ভূইয়া উচ্চ বিদ্যালয়ে ওই মত বিনিময় সভা হয়।

 

এতে প্রধান অতিথির বক্তৃতা করেন সহকারি পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. আবু সালাম চৌধুরী। বিশেষ অতিথির বক্তৃতা করেন চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো আবুল ফয়সল, উপ-পরিদর্শক (এস.আই) ডালিম মজুমদার।

 

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো আবুল ফয়সল জানান, বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে শিক্ষকরা নানা রকম প্রলোভন দিয়ে এবং জিম্মি করে শিক্ষার্থীদের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হচ্ছে। শিক্ষক ও শিক্ষার্থীরা যাতে ওইসব বিষয় থেকে নিজেকে দূরে রেখে সুস্থ্য পরিবেশে শিক্ষা লাভ করতে পারে সেই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতেই আমাদের এ উদ্যোগ।

 

এছাড়া শিক্ষার্থীরা স্কুলে বা রাস্তা-ঘাটে যেন ইভটিজিংয়ের মত কোন রকম ঘটনায় নিজেকে না জড়ায় এবং মাদক সেবীদের সাথে যাতে কোন শিক্ষার্থীর বন্ধুত্ব গড়ে তুলতে না পারে সে লক্ষ্যেও আলোচনা করা হয়েছে। এছাড়া যে কোন অনৈতিক ও অপরাধ কর্মকান্ডে পুলিশের সহযোগিতা নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহানারা নাসরিন সহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

 

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker