চান্দিনা
চান্দিনায় বাতাঘাসী ইউপি উপ নির্বাচনে নৌকার জয় সুনিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছে ছাত্রলীগ।

চান্দিনায় বাতাঘাসী ইউপি উপ নির্বাচনে নৌকার জয় সুনিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছে ছাত্রলীগ।
নিউজ ডেক্সঃ স্থানীয় প্রতিনিধি, আশিকুর রহমান।

কুমিল্লা চান্দিনার বাতাঘাসি ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে নৌকা মার্কার প্রচার প্রচারণায় চান্দিনা উপজেলা ছাত্রলীগ,১০ তারিখ উপনির্বাচন অনুষ্ঠিত হবে চান্দিনা উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি কাজি ইয়াসিন অভি ও চান্দিনা উপজেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক কাউছার আলম আপন এর নেতৃত্বে আজ বাতাঘাসি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে জনসাধারণের কাছে নৌকা মার্কার ভোট প্রার্থনা করেন এবং বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক করেন।

ছাত্রলীগের সভাপতি কাজি ইয়াসিন অভি বলেন বাতাঘাসি ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে নৌকার মাঝিকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান করেন তিনি আরও বলেন নৌকায় ভোট দিন উন্নয়ন বুজে নিন।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউছার আলম আপন বলেন ১০ তারিখে নৌকা মার্কাকে বিজয়ী করে চান্দিনার গণমানুষের নেতা জাতীয় নেতা অধ্যাপক আলী আশরাফ এমপি মহোদয়ের হাত কে শক্তিশালী করার আহবান জানান তিনি আরও বলেন বাতাঘাসি ইউনিয়ন কে একটি উন্নত মডেল ইউনিয়ন গড়তে নৌকা মার্কার বিজয়ী করতে বিকল্প নেই উপস্থিত উঠান বৈঠকে বাতাঘাসি ইউনিয়ন আওয়ামীলীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন ১০ তারিখে নৌকার মাঝিকে বিজয়ী করতে সবাইকে জনগণের পাশে গিয়ে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে ভোটারদের নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য কাজ করার আহবান করেন।

বাতাঘাসি ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে নৌকার উঠান বৈঠক ও প্রচার প্রচারণায় চান্দিনা উপজেলা ছাত্রলীগের বিপুল নেতাকর্মীরা ছাড়া স্থানীয় আওয়ামিলীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





