চান্দিনা
চান্দিনার কেরনখাল ইউনিয়নের আওয়ামীলীগের উঠান বৈঠক অনুষ্ঠিত

চান্দিনার কেরনখাল ইউনিয়নের আওয়ামীলীগের উঠান বৈঠক অনুষ্ঠিত
ডঃ মোঃ কাউসার আহমেদ
কুমিল্লার চান্দিনায় ৫নং কেরনখাল ইউনিয়নের নেতা-কর্মীদের সাথে উঠান বৈঠক করেছেন নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক মো. আলী আশরাফ এমপি।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বিকালে কেরনখাল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উঠান বৈঠক করে চান্দিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট চান চার বারের সংসদ সদস্য, সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ।
উপজেলার ৫ নং কেরনখাল ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আলহাজ¦ মো. হারুন অর রশিদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তৃতা করেন নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক মো. আলী আশরাফ এমপি।
বিশেষ অতিথির বক্তৃতা করেন চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তপন বকসী।
আবুল কালাম মেম্বার এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মো. মোখলেছুর রহমান মাষ্টার (দুলু), মাধাইয়া ইউপি চেয়ারম্যান মো. অহিদ উল্লাহ, উপজেলা আওয়ামীলীগ সমাজ কল্যান বিষয়ক সম্পাদক রোকন উদ্দিন ভূইয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম সুমন, সেচ্ছাসেবকলীগ নেতা আশেক এলাহী, কেরনখাল ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যাবসায়ী ও আওয়ামীলীগ নেতা মো. রফিকুল ইসলাম, উপজেলা তাতীলীগ আহব্বায়ক আব্দুল হালিম মেম্বার, মো. জসিম উদ্দিন, মো. হারিছুল আলম, বিল্লাল শেখ, আলী আহম্মদ, মনিরুল ইসলাম প্রমুখ।





