জাতীয়

যাত্রাবাড়ী থেকে ২৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৭

রাজধানীর যাত্রাবাড়ী কাজলা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ সাতজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা দক্ষিণ (ডিবি) বিভাগ।

 

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো- মোফাজ্জল আকন্দ (৫৮), মোঃ উজ্জল (৩২), মোঃ মোজাম্মেল (২৫), মোঃ কাওসার (২৭), মোঃ আজাদুল ইসলাম (৩২), মোঃ রিয়াদ (১৮) ও মোঃ রুবেল (১৮)। এ সময় তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশী করে ২৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

ডিবি সূত্রে জানা যায়, ১৪ অক্টোবর ২০১৮ তারিখ বিকাল ৫.৪০ টায় যাত্রাবাড়ী থানাধীন কাজলা কুতুবখালী পূর্বাচল ফুয়েলস লিঃ এর সামনে অভিযান চালায় ডিবি দক্ষিণ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিম। অভিযানকালে আসামীদের কাছে থাকা শপিং ব্যাগ ও ট্রাভেল ব্যাগ তল্লাশী করে প্যাকেটে মোড়ানো অবস্থায় ২৫ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ উল্লেখিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা কক্সবাজার হতে ইয়াবা সংগ্রহ করে অভিনব কৌশলে ঢাকায় নিয়ে আসত। কৌশল হিসেবে তারা শপিং ব্যাগ, ট্রলি বা ট্রাভেল ব্যাগসহ বিভিন্ন পন্থায় মাদক বহন করত।

 

এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker