অপরাধ

অস্ত্রসহ আন্তঃজেলা পেশাদার গরু চোর ও ডাকাত চক্রের ২ সদস্য গ্রেফতার.

মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের অভিযান:

কোরবানির আগে সক্রিয় গরু চোর চক্র…

অস্ত্রসহ আন্তঃজেলা পেশাদার গরু চোর ও ডাকাত চক্রের ২ সদস্য গ্রেফতার…

 

মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের  উপ-পুলিশ কমিশনার জনাব এস.এম. মোস্তাইন হোসেন, বিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার(ডিবি-বন্দর) জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) জনাব মোঃ গোলাম ছরোয়ার এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক জনাব মোঃ মাহাবুবুল আলমের নেতৃত্বে ১৮ নং টিম গোপন সংবাদের ভিত্তিতে গত রাত (২০/৭/২০২০ খ্রিঃ) ৯:১০ ঘটিকায় সিএমপি’র আকবরশাহ থানাধীন একেখান  এলাকায় অভিযান পরিচালনা করে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, দুই রাউন্ড গুলি এবং একটি ধারালো চাকু সহ জসীমউদ্দীন @ মালু( ২৮) ( গাজীপুর)  ও তারাজুল (২৪)( বগুড়া)  নামের ২জন  আন্তঃজেলা পেশাদার ডাকাত চক্রের সদস্য কে গ্রেফতার করেন।

 

গ্রেফতারকৃত আসামিগন চট্টগ্রাম,কক্সবাজার, কুমিল্লা, রাজশাহী, বগুড়া ও গাইবান্ধাসহ দেশের বিভিন্ন এলাকায় চুরি ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত বলে জানা যায়।

 

রেকর্ড পত্র পর্যালোচনায় গ্রেফতার কৃত আসামি জসীম উদ্দিন ওরফে মালুর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও চুরি সহ মোট ৯টি মামলা এবং আসামি তারাজুলের বিরুদ্ধে খুন ও ডাকাতি সহ মোট ১০টি মামলার তথ্য পাওয়া যায়।

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে বিক্রয়ের উদ্দেশ্যে নগরীর  বিভিন্ন খামারে  রাখা কোরবানির পশু চুরি ও খামার ডাকাতি করার উদ্দেশ্যে তারা চট্টগ্রাম শহরে আসে মর্মে জিজ্ঞাসাবাদে জানায়। ইতোপূর্বে তারা নগরীর হালিশহর এলাকার একটি ফার্ম থেকে ১৫টি গরু চুরি করার সহ দেশের বিভিন্ন এলাকা থেকে শতাধিক গরু চুরি ও ফার্ম ডাকাতি করেছে বলে তারা স্বীকার করে।  তাদের সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে অদ্য ২১ জুলাই ২০২০ খ্রিঃ আকবর শাহ্ থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker