অপরাধ
বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের অশ্বদিয়া গ্রামে গরু চুরি করা অবস্থায় সাত ডাকাতকে আটক

কুমিল্লা বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের অশ্বদিয়া গ্রামে গরু চুরি করা অবস্থায় সাত ডাকাতকে আটক করে এলাকাবাসি।বুধবার (১ জুলাই) রাত আনুমানিক ৩ টায় উপজেলার আড্ডা ইউনিয়নের অশ্বদিয়া উত্তর পাড়ার আসমত আলীর বাড়ীতে গরু চুরি করার সময় বাড়ীতে থাকা পালিত কুকুরের ঘেঁউ ঘেঁউ চিৎকার শুনে আসমত আলীর ছেলে বোরহান ঘর থেকে বের হয়।টের পেয়ে ডাকাত তার প্রতি ছোড়া নিক্ষেপ করে। এ সময় বোরহান ডাকাত বলে চিৎকার দিলে গ্রামের মানুষ এগিয়ে এসে বাড়িটি ঘেড়াও করে ফেলে।
এলাকাবাসী তাদের কে আটক করে, গনধোলাই দিয়ে বেঁধে রাখে।খবর পেয়ে বুধবার সকাল সাড়ে ১০টায় বরুড়া থানার পুলিশের এস আই মিজানুরর রহমান তার সঙ্গীয় ফোর্সসহ ঘটনা স্থলে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ সাত জন ডাকাত ও তাদের ব্যবহৃত দেশীয় কিছু অস্ত্র এবং একটি পিকাপ, একটি মিনি মাইক্রোবাস উদ্ধার করে। জানা যায়, ডাকাত দলের সর্দার জাহাঙ্গীরের বাড়ি ঝলম।
গন ধােলাইয়ে আহত ডাকাতদের বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎস্যা দিয়ে থানা হাজাতে নিয়ে যায়।ডাকাত দলের সদস্যরা হলেন,বরুড়া উপজেলার ঝলমের জাহাঙ্গীর আলম, চান্দিনা মহিচাইলের শাহআলম,কাউসার,চান্দিনার বরকইট ইউনিয়ন বৈষখলা গ্রামের মোসলেম মিয়া, চাঁদপুর জেলার ফরিদ গঞ্জের খোকন মিয়া, চাঁদপুর পাকা মসজিদ এলাকার মোঃরুবেল মিয়া,বাবুর হাটের খলিলুর রহমান।
বরুড়া থানার উপ পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,গনধোলাইয়ে আহত ডাকাতদের বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় আনা হয়েছে।তাদের বিরোদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে”।





