চান্দিনা

চান্দিনার মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মোসলেহ উদ্দিন মাস্টারের ইন্তেকাল

আকিবুল ইসলাম হারেছঃচান্দিনার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মোহনপুর জনতা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ইংরেজি শিক্ষক মো.মোসলেহ উদ্দিন মাস্টার(৭৫) আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত ৯টায় নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন।

 

মরহুম মোসলেহ উদ্দিন কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার জোরপুকুরিয়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে যান।সর্বজন শ্রদ্ধেয় এই শিক্ষাগুরুকে হারিয়ে শোকাহত মোহনপুর স্কুলের শিক্ষকমন্ডলী,শিক্ষার্থীরা ও জোরপুকুরিয়া গ্রামবাসী।

 

বুধবার বাদ যোহর জোরপুকুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।পরে স্বজনরা মরদেহ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

 

তাঁর মৃত্যুতে চান্দিনা উপজেলার রাজনৈতিক ব্যক্তিবর্গ,সামাজিক সংগঠন ও সমাজের সকল সদস্য শোক সমতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker