আন্তর্জাতিক

মালয়েশিয়ার পুলিশ কে ঘুষ দেওয়ার অপরাধে বাংলাদেশীর জেল জরিমানা।

মালয়েশিয়ার পুলিশ কে ঘুষ দেওয়ার অপরাধে বাংলাদেশীর জেল জরিমানা।

নিউজ ডেক্সঃ চান্দিনার সময়।

মালয়েশিয়ায় পুলিশের হাত থেকে নিজেকে রক্ষা করতে এক হাজার টাকা ঘুষ দিয়ে দুই লাখ টাকা জরিমানাসহ তিন মাসের জেল হয়েছে এক বাংলাদেশির। ১৮ সেপ্টেম্বর দেশটির ইপোর একটি আদালতে ঘুষ দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আরিফুলকে (৪১) উভয় দণ্ডে দণ্ডিত করে রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর রাত সাড়ে নয়টার দিকে ইপোর সিলিম রিভারের জালান ইস্টিসন কামপুং মাংগিস এলাকায় পুলিশের অভিযানে বিক্রি নিষিদ্ধ ১৩ কার্টুন সিগারেটসহ বাংলাদেশি নাগরিক আরিফুলকে গ্রেফতার করা হয়।এ সময় নিজেকে রক্ষা করতে পুলিশকে মালয় রিংগিত (৫০) এক হাজার টাকা ঘুষ দেওয়ার অভিযোগ ও নিষিদ্ধ সিগারেট রাখার অপরাধে কাস্টম আইনে ও ঘুষ দেওয়ার অপরাধে গ্রেফতার করা হয়।

শুক্রবার ইপোর আদালতে নিজের দোষ স্বীকার করায় আদালত তাকে মালয় রিংগিত (১০ হাজার) দুই লাখ টাকা ও তিন মাসের জেল জরিমানা করে রায় ঘোষণা করেন আদালত।

উল্লেখ্য, চলতি বছরে কয়েক জন বাংলাদেশিকে দেশটির পুলিশকে ঘুষ দেওয়ার অপরাধে জেল জরিমানা করা হয়।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker