চান্দিনা

চান্দিনা পৌরসভার ৬নং ওয়ার্ডে ত্রাণ বিতরণ

চান্দিনা পৌরসভার ৬নং ওয়ার্ডে ত্রাণ বিতরণ

মো. আবদুল বাতেন,,চান্দিনা পৌরসভার ৬নং ওয়ার্ডে দেড় শতাধিক অসহায় পরিবারে ত্রাণ বিতরণ করা হয়। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে চান্দিনা পৌরসভার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে ওই ত্রাণ বিতরণ করেন চান্দিনা পৌর আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. সুরুজ ভূইয়া।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা আওয়ামীলীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক ও পৌর কাউন্সিলর কাজী জাফর উল্লাহ্ আজাদ, সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হক, ওয়ার্ড আওয়ামীলীগ প্রচার সম্পাদক মো. সিরাজুল ইসলাম প্রমুখ।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker