চান্দিনা
বর্ষার পানি চলাচলের ড্রেন বন্ধ করে প্রায় শতাধিক কৃষক পরিবার ও তাদের চাষের জমিতে জলাবদ্ধতা
অবশেষে মোবাইল কোর্ট পরিচালনা

#করোনাকালের_ডায়েরি
খারাপ লোকের বদ কাজ করতে সময়-অসময় লাগেনা। করোনাক্রান্তের এ দুঃসময়েও কতিপয় দুষ্ট লোক নিজেদের স্বার্থসিদ্ধির জন্য (অবৈধ মাছের প্রজেক্ট করার উদ্দেশ্যে) বর্ষার পানি চলাচলের ড্রেন বন্ধ করে প্রায় শতাধিক কৃষক পরিবার ও তাদের চাষের জমিতে জলাবদ্ধতা সৃষ্টি করছেন মর্মে অভিযোগ পাওয়া যায়। সে প্রেক্ষিতে স্পটে গিয়ে মোবাইল কোর্ট করে স্থানীয়দের সহযোগিতায় উম্মুক্ত করে দেয়া হয় কয়েকশ ফুট লম্বা বদ্ধ ড্রেনের জলাবদ্ধতা। রক্ষা পেলো শতাধিক কৃষকের চাষের জমি ও তাদের বসতবাড়ি।
ইদানিং এ ধরণের অভিযোগ প্রায়শঃই পাওয়া যাচ্ছে চান্দিনার বিভিন্ন প্রান্ত হতে। স্থানীয় জনপ্রতিনিধিগণকে এ ধরণের অভিযোগ দ্রুত সমাধানপূর্বক কৃষক ও কৃষি জমির সুরক্ষায় আরো আন্তরিকভাবে কাজ করতে বলা হলো। পাশাপাশি, প্রতিবেশীর প্রতি সকলের মানবিক আচরণ প্রদর্শনও জরুরি । সকলের সহযোগিতায় গড়ে উঠবে সৌহার্দ্যময়তার স্বদেশ-এ প্রত্যাশা।
জনসেবায় প্রশাসন।





