চান্দিনা

চান্দিনার পশ্চিম বেলাশ্বরে মেয়র প্রার্থী শওকত হোসেন ভূইয়া’র উঠান বৈঠক

চান্দিনার পশ্চিম বেলাশ্বরে মেয়র প্রার্থী শওকত হোসেন ভূইয়া’র উঠান বৈঠক

রিপন আহমেদ ভূইয়া।

কুমিল্লার চান্দিনায় পৌরসভার নির্বাচন কে সামনে রেখে নৌকা মার্কায় ভোট চাইলেন আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মো. শওকত হোসেন ভূইয়া। রবিবার (৩ জানুয়ারি) বিকালে পৌরসভার ৪নং ওয়ার্ড পশ্চিম বেলাশ্বর জামে মসজিদ মাঠে ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত এক উঠান বৈঠকে ভোটারদেরকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান তিনি। এসময় প্রধান অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বকসী।

উঠান বৈঠকে পশ্চিম বেলাশ্বর জামে মসজিদের সভাপতি হাজী রমিজ মোল্লা’র সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক প্রফেসর এনায়েত উল্লাহ ভূইয়া, পৌর আওয়ামীলীগ সভাপতি মো. আবদুল জলিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক মাসুমুর রহমান মাসুদ, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. বাচ্চু মিয়া, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নাছরিন আক্তার, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মো. ফরিদ উদ্দিন, সহ-সভাপতি মো. পনির মোল্লা, আওয়ামীলীগ নেতা মো. নজরুল ইসলাম, যুবলীগ নেতা মো. জসিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. কাউছার আলম আপন।

যুবলীগ নেতা মো. হাবিবুর রহমান জনির সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগ কোষাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা মো. জাকির হোসেন সরকার লিটন, পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হক, উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজী ইয়াসিন আহমেদ অভি, উপজেলা ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি সাকিব মাহমুদ ভূইয়া তানিন প্রমুখ।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker