আন্তর্জাতিকজাতীয়
রাশিয়া আওয়ামীলীগের পক্ষ থেকে ২০২১ ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানান মোঃ সোহরাব হোসেন।

রাশিয়া আওয়ামীলীগের পক্ষ থেকে ২০২১ ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানান মোঃ সোহরাব হোসেন।
নিউজ ডেক্সঃ স্থানীয় প্রতিনিধি, আহসান হাবীব।
কুমিল্লা চান্দিনার ১৩ নং জোয়াগ ইউনিয়নের কৃতি সন্তান সৎ নিষ্ঠাবান বিশিষ্ট সমাজসেবক রাশিয়া আওয়ামীলীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ সোহরাব হোসেন রাশিয়া আওয়ামীলীগের পক্ষ থেকে দেশ বিদেশের সকলকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
রাশিয়া আওয়ামীলীগের সংগ্রামী যুগ্ম সাধারণ জনাব মোঃ সোহরাব হোসেন বলেন,শুরুতেই ১৩ নং জোয়াগ ইউনিয়ন ও চান্দিনাবাসী সহ দেশ-বিদেশের সকলকে রাশিয়া আওয়ামীলীগ এবং আমার পরিবারের পক্ষ থেকে জানাই ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন, দেশ বিদেশে মহামারী করোনার মধ্য দিয়েই 2020 পেরিয়ে 2021 চলে এলো। 2020 সালে আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গিয়েছে। সময় এসেছে এবার নতুন করে পেছনের সকল দুঃখ বেদনা ভুলে 2021 কে সাজিয়ে তোলার।
রাশিয়া আওয়ামীলীগের সংগ্রামী যুগ্ম সাধারণ জনাব মোঃ সোহরাব হোসেন বলেন,দেশ বিদেশে এখন আবারও করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে আপনারা সবাই ঘরে অবস্থান করবেন অযথা কেহ বাহিরে ঘুরাঘুরি করবেন না এবং সরকারের দিকনির্দেশনা অনুযায়ী আপনারা সবাই পালন করবেন আল্লাহ আমাদের সবাইকে করোনা ভাইরাস থেকে হেফাজত করুন আমিন।





