চান্দিনা

চান্দিনায় ২৬১তম কাব স্কাউটস ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন

চান্দিনায় ২৬১তম কাব স্কাউটস ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন

রিপন আহমেদ ভূইয়া।

বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের পরিচালনায় চান্দিনায় ২৬১তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার চান্দিনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) বিভীষণ কান্তি দাশ সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, তিতাস উপজেলার শিক্ষা অফিসার মো. শরিফুল ইসলাম, প্রশিক্ষণ কোর্সের প্রধান আকর্ষণ বাংলাদেশ স্কাউট আঞ্চলিক সম্পাদক মো. আব্দুল আউয়াল, বাংলাদেশ স্কাউট চান্দিনা উপজেলার সহ-সভাপতি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কমল বকসী ও সহকারি শিক্ষক চান্দিনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোঃ কাউসার উজ্জামান প্রধান শিক্ষক চাদিনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মো. সুলতান আহমেদ কমিশনার বাংলাদেশ স্কাউট চান্দিনা উপজেলা।

উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান শিক্ষক মো. ওয়াহিদুজ্জামান স্যার প্রধান শিক্ষক এতবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সি এ এল টি বাংলাদেশ স্কাউটস।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker