চান্দিনা

চান্দিনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

চান্দিনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

 

রিপন অাহমেদ ভূইয়া।

 

” প্রশিক্ষণ, পরিকল্পনা, প্রস্তুতি দুর্যোগ মোকাবেলায় আনবে গতি’। এ প্রতিপাদ্য নিয়ে চান্দিনা ফায়ার সার্ভিস অফিসের আয়োজনে কুমিল্লার চান্দিনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ – ২০২০ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা ১৯ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে চান্দিনা ফায়ার সার্ভিস অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ।

 

অনুষ্ঠানে স্টেশন অফিসার( এসও) অনয় কুমার ঘোষ এর সভাপতিত্বে উক্ত উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন  চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) বিভীষণ কান্তি দাশ।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চান্দিনা থানা অফিসার অফিসার ইনচার্জ(ওসি) শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ।

 

আলোচনা সভা সঞ্চালনা করেন  ফায়ারম্যান মো. আবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের সকল কর্মকর্তা কর্মচারীগণ ।

 

এর আগে জাতীয় পতাকা উত্তোলন ও প্যারেড প্রদর্শন  করা হয়।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker